গোপনীয়তা নীতি
আপনার তথ্য কীভাবে থাকে
অ্যাকাউন্ট খুললেই আপনার তথ্য কারও চোখে পড়ে না। অন্যদের দেখানোর অনুমতি আপনি আলাদা করে দেন, আর যেকোনো সময় প্রকাশ বন্ধ করতে পারেন।
সাইটটি পরিচালনা করে AmaderRokto। শেষ হালনাগাদ: ।
মূল কথা
- অ্যাকাউন্ট খুলতে বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে।
- প্রকাশের সেটিং শুরুতে বন্ধ থাকে।
- প্রকাশ করলে সবাই দেখেন শুধু নামের প্রথম অংশ, রক্তের গ্রুপ, জেলা ও উপজেলা। মোবাইল নম্বর দেখতে লগইন লাগে, আর দিনে দেখার সীমা আছে।
- আমাদের কাছে দেওয়া তথ্য AmaderRokto-র রেকর্ডে স্থায়ীভাবে থাকে, শুধু নিজের রক্তের অনুরোধ আপনি নিজে মুছে দিতে পারেন।
- আমরা কারও স্বাস্থ্য বা রক্তদানের যোগ্যতা যাচাই করি না।
আমরা কোন তথ্য রাখি
- অ্যাকাউন্ট: ইমেইল, অ্যাকাউন্ট খোলার সময় এবং ইমেইল নিশ্চিত হয়েছে কি না। আসল পাসওয়ার্ড রাখা হয় না, শুধু তার এলোমেলো লবণ মেশানো হ্যাশ।
- লগইন কুকি: শুধু লগইন চালু রাখতে, ৭ দিন পর্যন্ত। সার্ভারে এর হ্যাশ থাকে।
- ডোনার তথ্য (আপনি দিলে): নাম, মোবাইল নম্বর, রক্তের গ্রুপ, জেলা, উপজেলা, প্রকাশের সিদ্ধান্ত এবং সম্মতি দেওয়া ও তুলে নেওয়ার তারিখ। আপনার সঠিক অবস্থান (GPS) নেওয়া হয় না।
- পরিবারের রক্তের অনুরোধ (আপনি দিলে): রক্তের গ্রুপ, হাসপাতাল, জেলা, উপজেলা, ব্যাগের সংখ্যা, কখন লাগবে, যোগাযোগের নম্বর এবং পর্যালোচনার অবস্থা। রোগীর নাম বা রোগের বিবরণ চাওয়া হয় না।
- লিখে বা বলে খোঁজা: খোঁজার লেখা শুধু গ্রুপ ও এলাকা বোঝার জন্য সার্ভারে যায়, ডাটাবেসে রাখা হয় না। মাইক্রোফোনে বললে কণ্ঠ থেকে লেখা বানায় আপনার ব্রাউজার; আমাদের কাছে শুধু লেখাটি আসে।
কে কী দেখতে পারেন
- যে কেউ: নামের প্রথম অংশ, গ্রুপ, জেলা ও উপজেলা, শুধু আপনি প্রকাশের অনুমতি দিলে।
- লগইন করা ব্যবহারকারী: আপনার মোবাইল নম্বর, "যোগাযোগ দেখুন" চাপলে, দৈনিক সীমার মধ্যে।
- অনুমোদিত পর্যালোচক: পর্যালোচনায় পাঠানো পরিবারের অনুরোধ ও তার নম্বর। পরিবারের সঙ্গে কথা বলে মিলিয়ে নেওয়ার পরেই অনুরোধ সাইটে দেখায়। এটি তথ্য মেলানো, চিকিৎসার যাচাই নয়।
- AmaderRokto: সাইট চালানোর প্রয়োজনে ডাটাবেসে থাকা সব তথ্য।
- প্রকাশের অনুমতি ৩৬৫ দিন কার্যকর থাকে; তারপর আবার সংরক্ষণ করে নতুন অনুমতি না দিলে তথ্য অনুসন্ধানে আসে না।
- কেউ আগে আপনার নম্বর দেখে বা কপি করে রাখলে তা ফিরিয়ে আনা যায় না।
ইমেইল
আমরা শুধু ইমেইল নিশ্চিত করার লিংক (২৪ ঘণ্টা কার্যকর) আর নতুন পাসওয়ার্ডের লিংক (৩০ মিনিট কার্যকর) পাঠাই। কোনো বিজ্ঞাপন বা নিউজলেটার নেই। ইমেইল পাঠানো হয় Resend সেবার মাধ্যমে, তাই আপনার ইমেইল ঠিকানা ও বার্তা Resend-এর মধ্য দিয়ে যায়।
নিরাপত্তা, হোস্টিং ও লগ
- লগইন, অ্যাকাউন্ট খোলা, পাসওয়ার্ড রিসেট, অনুসন্ধান ও নম্বর দেখা আইপি ঠিকানা ধরে সীমিত করা হয়, যাতে কেউ এলোমেলোভাবে নম্বর সংগ্রহ করতে না পারে।
- সাইট, ডাটাবেস ও সার্ভার কোড Cloudflare-এ চলে। Cloudflare নিজের নীতি অনুযায়ী নিরাপত্তা ও পরিচালনার লগ রাখতে পারে। Cloudflare ও Resend বাংলাদেশের বাইরের প্রতিষ্ঠান, তাই তথ্য দেশের বাইরের সার্ভারে থাকতে পারে।
- আমরা বিজ্ঞাপন বা বিশ্লেষণের ট্র্যাকার ব্যবহার করি না।
যে তথ্য আপনার ডিভাইসেই থাকে
সেভ করা ডোনার আর রক্তের অনুরোধের খসড়ার মতো কিছু সুবিধা তথ্য শুধু আপনার ব্রাউজারে রাখে, আমাদের সার্ভারে পাঠায় না। ব্রাউজারের সাইট-তথ্য মুছলে এগুলো চলে যায়। ভাগ করা ফোন বা কম্পিউটারে সতর্ক থাকুন।
আপনার নিয়ন্ত্রণ
- প্রকাশ বন্ধ: "আমার ডোনার তথ্য" পাতায় প্রকাশের ঘর বন্ধ করে সংরক্ষণ করুন। নতুন অনুসন্ধানে আপনার তথ্য আর আসবে না।
- ডোনার তথ্য সরিয়ে রাখুন: একই পাতায় নিশ্চিত করলে আপনার ডোনার প্রোফাইল অনুসন্ধান ও আপনার ড্যাশবোর্ড থেকে সরে যায় এবং প্রকাশের সম্মতি তুলে নেওয়া হয়। তথ্য মুছে ফেলা হয় না; AmaderRokto-র রেকর্ডে থেকে যায়। পরে নতুন করে ডোনার তথ্য দিলে আগের তথ্যের জায়গায় নতুন তথ্য বসে। লগইন অ্যাকাউন্ট থাকে।
- পরিবারের অনুরোধ: নিজের অনুরোধের প্রকাশ বন্ধ করতে, "রক্ত পাওয়া গেছে" দিতে বা মুছে দিতে পারবেন।
- অ্যাকাউন্ট বন্ধ: "আমার ডোনার তথ্য" পাতায় "অ্যাকাউন্ট বন্ধ করুন" দিয়ে নিশ্চিত করলে আর লগইন বা পাসওয়ার্ড বদলানো যাবে না, একই ইমেইলে নতুন অ্যাকাউন্টও খোলা যাবে না, আর আপনার ডোনার তথ্য ও অনুরোধের প্রকাশ বন্ধ হয়। অ্যাকাউন্ট বন্ধ করলে আপনার দেওয়া তথ্য মুছে ফেলা হয় না; তা AmaderRokto-র রেকর্ডে থেকে যায়।
কতদিন তথ্য থাকে
- লগইন সেশন: ৭ দিন পরে আর কাজ করে না।
- ইমেইলের লিংক: ২৪ ঘণ্টা (ইমেইল নিশ্চিত করা) বা ৩০ মিনিট (পাসওয়ার্ড)।
- অ্যাকাউন্ট ও ডোনার তথ্য: স্থায়ীভাবে থাকে, অ্যাকাউন্ট বন্ধ করলে বা ডোনার তথ্য সরিয়ে রাখলেও। পরিবারের রক্তের অনুরোধ: স্থায়ীভাবে থাকে, শুধু আপনি নিজে অনুরোধটি "মুছুন" দিলে তা মুছে যায়।